বড়লেখায় পরিবার পরিকল্পনা বিভাগের ১৭ কর্মকর্তা কর্মচারির বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় পরিবার পরিকল্পনা বিভাগের ১৭ কর্মকর্তা কর্মচারির বিদায় সংবর্ধনা

  • সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

বড়লেখা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ থেকে বিভিন্ন সময়ে অবসরে ও পিআরএলে যাওয়া ১৭ জন কর্মকর্তা-কর্মচারিকে উক্ত বিভাগের বর্তমান কর্মকর্তা-কর্মচারিগণ সম্মাননা প্রদান করেছেন। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বিদায়ীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

Manual7 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিদর্শক ফারুক আহমদ ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি আবুল কালাম আজাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, সহকারি পরিচালক এসএম আহমেদ ফারুক, সংবর্ধিত সাবেক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বর্তমান সহকারি পরিচালক মো. রাশিদুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, সিনিয়র মেডিকেল অফিসার ডা. আব্দুল মুকিদ, সাংবাদিক আব্দুর রব, সংবর্ধিত পরিবার পরিকল্পনা পরিদর্শক ইসলাম উদ্দিন, সাবেক অফিস সহায়ক ইছহাক আলী, পরিবার কল্যাণ সহকারি আবেদা বেগম, আছমা বেগম, বিভা রাণী দে, নিয়তি রাণী দাস, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মনোয়ারা বেগম প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!