কমলগঞ্জে জনতার হাতে লজ্জাবতী বানর আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে জনতার হাতে লজ্জাবতী বানর আটক

  • সোমবার, ২০ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে খাবারের সন্ধানে বেরিয়ে আসা ১টি লজ্জাবতী বানর আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে সাংবাদিকদের সহযোগীতায় আটক লজ্জাবতী বানরটিকে মৌলভীবাজার বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সোমবার সকাল ১০টায় বানরটিকে একটি নির্মাণাধীন ভবনের ছাদে পাওয়া যায়।

Manual4 Ad Code

সাংবাদিক সুব্রত দেবরায় জানান, ভানুগাছ বাজারের ১০নং পয়েন্টে নির্মাণকৃত এমএম মার্কেটের ছাদে গত রোববার মধ্যরাতে লজ্জাবতী বানরটিকে দেখতে পান মার্কেটের নাইটগার্ড। সোমবার সকালে নাইটগার্ড বিষয়টি মার্কেটের স্বত্বাধীকারী মাইদুল হাসান রিপনকে জানালে সকালে স্থানীয় জনতা বানরটিকে আটক করে। বানরটি আটকের খবর পেয়ে স্থানীয় তিনজন সাংবাদিক ছুটে গিয়ে জনতার হাত থেকে রক্ষা করেন। পরে বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন বিরল লজ্জাবতী বানরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।

Manual2 Ad Code

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গলস্থ রেঞ্জার মোনায়েন হোসেন লজ্জাবতী বানর উদ্ধারের কথা স্বীকার করেছেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews