কুড়িগ্রামে এনজিও উদ্দীপন‘র উদ্যোগে দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

কুড়িগ্রামে এনজিও উদ্দীপন‘র উদ্যোগে দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

Manual2 Ad Code

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি ::

কুড়িগ্রাম সদরে গরীব, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে এনজিও “উদ্দীপন”।

Manual6 Ad Code

সোমবার (১৪ ফেব্রুয়ারি) “উদ্দীপন” কাঁঠালবাড়ী শাখা ও কুড়িগ্রাম সদর শাখার আয়োজনে দুই অফিস চত্বরে উপস্থিত থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম ।

এ সময় আঞ্চলিক মনিটরিং অফিসার মোঃ ইব্রাহিম হোসেন, সদর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ এরশাদুল হক, কাঁঠালবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আমরুল হক, সদর শাখার হিসাবরক্ষক মোঃ নিজাম উদ্দিন, কাঁঠালবাড়ী শাখার হিসাবরক্ষক মোঃ আরিফুল হক,
সংবাদকর্মীসহ উদ্দীপন এর কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে “উদ্দীপন”এনজিও’র মত অন্যান্য এনজিওদেরকে অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

Manual4 Ad Code

তিনি কম্বল বিতরণ পূর্বে আরো বলেন, এখন উদ্দীপনে স্বাস্থ্য সেবা মূলক নতুন প্রজেক্ট এসেছে। এই প্রজেক্টে মাত্র এক হাজার দুইশত টাকার একটি কার্ড করলে এক বছর বিভিন্ন স্বাস্থ্যসেবা পাবে কার্ডধারী ব্যক্তি। তাই সকলকে এই কার্ড সংগ্রহের আহ্বান জানান।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews