কুড়িগ্রামে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

  • মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

Manual4 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি : :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে কুড়িগ্রামে ১১জন মহিলা বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা থেকে সরাসরি ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি।

Manual7 Ad Code

উক্ত অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভার্চুয়ালী অংশগ্রহন করেন জেলার জীবিত ১০ মহিলা বীর মুক্তিযোদ্ধা। এসময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীককেও সম্মাননা প্রদান করা হয়।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহানা আক্তার প্রমুখ।

Manual4 Ad Code

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা হিসেবে ক্রেস্ট, শাড়ী, শাল ও মাস্ক বিতরণ করা হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!