কাতারে দুর্ঘটনায় নিহত বড়লেখার মুন্নার দাফন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কাতারে দুর্ঘটনায় নিহত বড়লেখার মুন্নার দাফন সম্পন্ন

  • বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

মধ্যপ্রাচ্যের কাতারে ৯ ফেব্রুয়ারী সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার যুবক মুহিবুজ্জামান মুন্নার দ্বিতীয় জানাজা বুধবার বেলা আড়াইটায় রতুলি বাজারের দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হয়। ছোটবেলা থেকেই মুন্না ভদ্রনম্্র স্বভাবের ও অত্যন্ত ধার্মিক হওয়ায় তার জানাজায় মুসল্লিদের ঢল নামে। সে বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পশ্চিম গাংকুল গ্রামের মনিরুজ্জামান মনিরের একমাত্র ছেলে ও এক সন্তানের জনক। দুপুরে গ্রামের বাড়িতে লাশ পৌঁছলে শোকে স্তব্ধ হয়ে উঠেন এলাকাবাসি। জানাজা শেষে মুন্নার লাশ গ্রামের সার্বজনিন গোরস্থানে দাফন করা হয়।#

সাবেক ইউপি মেম্বার ইকবাল হোসেনের সঞ্চালনায় জানাজা পূর্ব আলোচনায় অংশ নেন নিহত মুন্নার বাবা মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, কাতার প্রবাসী কমিউনিটি ও জাপা নেতা আহমেদ রিয়াজ, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!