বড়লেখা পৌরসভার সিসি রাস্তা ঘেষে প্রাচীর নির্মাণ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখা পৌরসভার সিসি রাস্তা ঘেষে প্রাচীর নির্মাণ!

  • শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলা চত্ত্বরের মাত্র কয়েক গজ দূরে পৌরসভার সিসি ঢালাই রাস্তা ঘেষেই কামরুল ইসলাম নামে এক প্রভাবশালী ব্যক্তি বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করছেন। এতে পানি নিষ্কাষন, রাস্তা সম্প্রসারণ ও জনসাধারণের চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টির আশংকা রয়েছে। তবে খবর পেয়ে পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে স্থানীয় প্রভাবশালী কামরুল নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ।

Manual4 Ad Code

সরেজমিনে জানা গেছে, উপজেলা চত্ত্বরের উত্তর-পূর্বদিকের পিচ রাস্তা থেকে পৌরসভার বরাদ্দে নির্মিত সিসি ঢালাই রাস্তা দিয়ে দক্ষিণ-পূর্ব পাখিয়ালা এলাকার ৪০-৫০ পরিবার যাতায়াত করেন। এছাড়া ওই রাস্তাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের রাস্তায় সংযুক্ত হয়েছে। স্থানীয় বাসিন্দা মৃত আহমদ আলীর ছেলে কামরুল ইসলাম পৌরসভার এ রাস্তাটির এজিং ঘেষে বসত বাড়ির সীমানা প্রাচীরের নির্মাণ কাজ শুরু করেন। এতে রাস্তাটি সরু হয়ে পড়েছে। ভুক্তভোগীরা বাধা-নিষেধ করলেও তিনি কাজ চালিয়ে যান। অভিযোগ উঠেছে পৌরসভার মেয়রের বাধা-নিষেধ স্বত্ত্বেও কামরুল ইসলাম নির্মাণ কাজ চালাচ্ছেন।

Manual6 Ad Code

এব্যাপারে কামরুল ইসলাম জানান, তিনি নিজস্ব ভুমিতে দেয়াল নির্মাণ করছেন। রাস্তাটির ভুমিও তাদের পরিবারের দেওয়া। বরং রাস্তার অনেক জায়গা ছেড়েই তিনি প্রাচীর নির্মাণ করছেন।#

পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী জানান, রাস্তা সংলগ্ন যেকোন ভুমি মালিক রাস্তা ঘেষে পাকা স্থাপনা নির্মাণ করতে পারেন না। কমপক্ষে ৫ ফুট জায়গা ছেড়ে প্রাচীর কিংবা যেকোন ধরণের স্থাপনা নির্মাণের নিয়ম রয়েছে। খবর পেয়েই তিনি সংশ্লিষ্ট কাউন্সিলারকে দিয়ে দেয়াল নির্মাণকারীকে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। এরপরও নির্মাণ কাজ বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা নিবেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!