হাকালুকি হাওর পাড়ে সরিষা চাষে কৃষকের হাসি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

হাকালুকি হাওর পাড়ে সরিষা চাষে কৃষকের হাসি

  • রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখায় হাওরপাড়ে নতুন জাতের বারি সরিষা-১৮ প্রান্তিক কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয় জাতের চেয়ে তারা দ্বিগুন ফলন পাওয়ার স্বপ্ন দেখছে। শনিবার কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা হাওরপাড়ের সরিষা ক্ষেত পরিদর্শণ করেছেন।

জানা গেছে, চলিত রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচি ও রাজস্ব ফলোআপ বীজ সহায়তায় বড়লেখা উপজেলার দাসেরবাজার, তালিমপুর ও সুজানগর ইউনিয়নে ক্লাস্টার আকারে বারি সরিষা-১৮ চাষ করা হয়েছে। আশা করা যাচ্ছে এই জাতটি স্থানীয় জাতের চেয়ে দ্বিগুন ফলন দিবে। আর এতে কৃষক পর্যায়ে ব্যাপক জনপ্রিয় হবে। এই জাতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- এটি ক্যানোলা জাত অর্থাৎ এতে ইরোসিক এসিডের পরিমাণ খুবই কম (০.৫%)। এই জাতের তেল মানুষের স্বাস্থ্যর জন্য উপকারী। অনুকুল আবহাওয়ার কারণে বারি-১৮ সরিষার ভাল ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। শনিবার ক্লাস্টার আকারে বারি সরিষা-১৮ জাতের সরিষা প্লট পরিদর্শন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী, উপ-পরিচালক কৃষিবিদ কাজী লুৎফুল বারী, কৃষিবিদ মোহাম্মদ কাজী মজিবুর রহমান, জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোহাম্মদ গোলাম মোস্তফা, কৃষিবিদ মাহাম্মদ জালাল উদ্দিন সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!