কমলগঞ্জে ইউপি চেয়ারম্যানকে কৃষকদের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে ইউপি চেয়ারম্যানকে কৃষকদের সংবর্ধনা

  • রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেনকে সংবর্ধনা দিয়েছে প্রান্তিক কৃষকরা। রোববার বিকাল সাড়ে ৫টায় স্থানীয় আধকানি লতিফিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে পূর্ব আধকানি ও কাউয়ারগলা আধুনিক কৃষি সমিতির উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন।

কৃষক কলিম মিয়ার সভাপতিত্বে ও শাহীন মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, আদমপুর ইউপি সদস্য হেলাল উদ্দিন, রুসন আলী, সংরক্ষিত নারী সদস্য গুলনাহার বেগম, জরিনা বেগম, সংবাদকর্মী আকাশ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কৃষকদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে মিষ্টিমুখ করা হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!