বড়লেখায় নানা আয়োজনে মাতৃভাষা দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় নানা আয়োজনে মাতৃভাষা দিবস উদযাপন

  • সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় :নানা আয়োজনে সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তক অর্পণ করে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে।

Manual8 Ad Code

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ইসলামিক সমাজসেবা ও মানবকল্যাণ ফাউন্ডেশন’ দক্ষিণভাগ বাজারে দিনব্যাপি ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রমের আয়োজন করেছে। সকালে প্রধান অতিথি হিসেবে ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। উক্ত ক্যাম্পে এলাকার দেড় শতাধিক মানুষের ব্লাড গ্রুপিং করা হয়েছে।

Manual3 Ad Code

উপজেলা প্রশাসনের পক্ষে দিবসের প্রথম প্রহরে বড়লেখা কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্মদ্বীপ বিশ্বাস, কৃষি কর্মকর্তা দেবল সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!