বড়লেখায় অনেক প্রতিষ্ঠানে পতাকা রাখা হয়নি অর্ধনমিত : শহীদ মিনারে আবর্জনা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বড়লেখায় অনেক প্রতিষ্ঠানে পতাকা রাখা হয়নি অর্ধনমিত : শহীদ মিনারে আবর্জনা!

  • সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে অনেক প্রতিষ্ঠানে টানানো হয়নি জাতীয় পতাকা। একটি স্কুলে বিশাল শহীদ মিনার থাকলেও ছিলনা কোন আয়োজন। ভাষা সৈনিকদের শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে দেয়া হয়নি ফুল। মহান শহীদদের স্মরণে এদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের সরকারি নির্দেশ থাকলেও একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, একটি প্রাইমারী স্কুল ও একটি ডাকঘরে তা মানা হয়নি। পরিস্কার করা হয়নি স্কুলের শহীদ মিনারের বেদিও।

Manual2 Ad Code

সোমবার সরেজমিনে উপজেলার গোয়ালী বিহাইডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণভাগ (৩২৫২) ডাকঘরে গিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত না রেখে ষ্ট্যান্ডের একেবারে ওপরে টানানো থাকতে দেখা যায়। গোয়ালী বিহাইডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের বেদিতে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে ফুল দেয়াতো দূরের কথা তা পরিস্কারও করা হয়নি। শহীদ মিনারের বেদির উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা। মহান মাতৃভাষা দিবসেও মিনারটি পরিস্কার করার প্রয়োজন মনে করেনি স্কুল কর্তৃপক্ষ। এছাড়া ফ্ল্যাগ স্ট্যান্ডের একেবারে উপরে পতাকা টানানো হয়েছে। ভাষা শহীদদের এমন অবমাননায় প্রত্যক্ষদর্শীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় যুবক জাফর হিসাম বলেন, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সবচেয়ে বড় শহীদ মিনার হচ্ছে গোয়ালী বিহাই ডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও এই শহীদ মিনারে আবর্জনা, ফুল না দেয়া, জাতীয় পতাকা অর্ধনমিত না রাখা আমাদের স্বাধীনতা অর্জনের মুল প্রতীক পতাকার প্রতি মারাত্মক অবমাননা ও ভাষা শহীদদের চরম অসম্মান। প্রধান শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের এমন গাফিলতি মেনে নেয়া যায়না। দক্ষিণভাগ দক্ষিণ ইউপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে টানানোই হয়নি জাতীয় পতাকা।

উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনার পরিস্কার পরিচ্ছন্ন ও শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর নির্দেশ দেয়া হয়েছে। এরপরেও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন সরকারি এ নির্দেশনা প্রতিপালন করেননি, এব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যথাযথ নিয়মে জাতীয় প্রতাকা উত্তোলনের সরকারি নির্দেশনা রয়েছে। শহীদ মিনার পরিস্কার না করা ও শ্রদ্ধাঞ্জলি না জানানো অত্যন্ত দুঃখজনক। এব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews