কমলগঞ্জে আ’লীগ নেতা আলতা মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কমলগঞ্জে আ’লীগ নেতা আলতা মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • মঙ্গলবার, ৯ জুন, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলতা মিয়া হত্যা মামলার প্রধান আসামী ইব্রাহিম মিয়াকে আটক করেছে পুলিশ। গত সোমবার ০৮ জুন সন্ধ্যায় উপজেলার কালেঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়।

Manual6 Ad Code

পুলিশ জানায়, গত সোমবার বিকালে গোপন সংবাদ পায় যে ইব্রাহিম চট্টগ্রাম পালিয়ে যাচ্ছে। তাকে ধরতে পুলিশ পথে ব্যারিকেড দিয়ে রাখে। সন্ধ্যায় কালেঙ্গা বাজার এলাকায় গেলে কমলগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদ ও সুরুজ আলীর নেত্রত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। ইব্রাহিম রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। স্থানীয়ভাবে সে ডাকাত হিসেবে পরিচিত। দীর্ঘদিন থেকে সে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছিলো। কমলগঞ্জ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গত ৫ এপ্রিল রাতে কমলগঞ্জের মির্তিঙ্গা চা বাগান থেকে বাড়ি ফেরার পথে রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য আওয়ামী লীগ নেতা আলতা মিয়াকে (৫৫) মির্তিঙ্গা খেয়াঘাট খেলার মাঠে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে সুমন মিয়া বাদি হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস শহীদ জানান, গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হলে সে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান হত্যা মামলার মূল আসামী ইব্রাহীম মিয়াকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!