আত্রাইয়ে ভাষা দিবসে পথশিশুদের খাবার ও পুরস্কার প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে ভাষা দিবসে পথশিশুদের খাবার ও পুরস্কার প্রদান

  • সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:::

Manual6 Ad Code

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পথশিশুদের শুকনো খাবার ও পুরস্কার প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

সোমবার সকালে মহাত্মাগান্ধি চত্ত্বরে পথশিশুদের মাঝে চিত্রাঙ্কনসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী ৭৫জন শিশুকে পুরস্কার ও শুকনো খাবার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম ও আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ। এর আগে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, আত্রাই থানা, আত্রাই প্রেস ক্লাব, ব্যাংক, হাসপাতাল, পল্লী বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারী দপ্তর, আওয়ামী লীগ, আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, বিএনপি, জাতীয় পাটি, বণিক সমিতি, বিভিন্ন সামাজিক ও সাংকৃতিক সংগঠন শহীদদের স্মরনে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল সারে দশটায় উপজেলা পরিষদ হল রুমে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে দিবসের তাৎপর্য তুলেধরে ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, আত্রাই প্রেসক্লাব সহসভাপতি তপন কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান, কবি ও সাহিত্যিক ফররুখ আহাম্মেদ, শিক্ষক ইসমাইল হোসেন বক্তব্য রাখেন। পরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিক্ষার শিক্ষার্থী ও ইমামদের একুশের চেতনায় উদ্বুদ্ধুকরন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!