কুলাউড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুলাউড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলায় ৩ হাজার ৩শ পিস ইয়াবাসহ রজব আলী (২০) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার ২২ ফেব্রুয়ারি রাতে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী রজব কর্মধার টাট্টিউলী গ্রামের রমজান আলীর ছেলে।

Manual7 Ad Code

র‌্যাব জানায়, র‌্যাব-৯ সিলেট সদর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়ায় এক মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামে লংলা আধুনিক ডিগ্রি কলেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা ৩৩০০ পিস ইয়াবা রজবকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম জানান, রজব একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ব্যবসা চালিয়েছিল। সোমবার রাতে র‌্যাবের আভিযানিক দল সু-কৌশলে বিভিন্ন পন্থা অবলম্বন করে তাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।

Manual2 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, রাতেই আটক মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করে র‌্যাব। তার বিরুদ্ধে মাদক আইনে র‌্যাব বাদি হয়ে মামলা দায়ের করেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!