বড়লেখায় হামলায় প্রবাসীর স্ত্রীসহ আহত ৬ : গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় হামলায় প্রবাসীর স্ত্রীসহ আহত ৬ : গ্রেফতার ১

  • বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার উত্তর সুজানগর গ্রামে পূর্ব-বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গবদ্ধ হামলায় দুবাই প্রবাসীর স্ত্রীসহ ৬ ব্যক্তি আহত হয়েছেন। ভুক্তভোগী নারীর মামলায় থানা পুলিশ তারেক আহমদ নামে এক আসামীকে গ্রেফতার করে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সে গ্রামের ফরিজ মিয়ার ছেলে।

Manual8 Ad Code

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুবাই প্রবাসী জমির উদ্দিনের সাথে প্রতিবেশি বাহার উদ্দিনের রাস্তার সীমানা নিয়ে মনমালিন্য চলছিল। কয়েক দিন ধরে প্রবাসীর স্ত্রী আফসা বেগম রাস্তা সংলগ্ন নিজস্ব ভুমিতে টিনসেট ঘরের নির্মাণ কাজ করছেন। মঙ্গলবার বিকেলে মিস্ত্রিরা কাজ করাকালিন প্রতিপক্ষের বাহার উদ্দিনের নেতৃত্বে ছেলে নাঈম আহমদ, ভাই ফরিজ মিয়া, সহযোগি তারেক আহমদসহ কতিপয় লোক দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে কাজে বাধা দেয়। এসময় দুবাই প্রবাসীর স্ত্রী আফসা বেগম, ভাইয়ের স্ত্রী মান্না বেগম ও বড়বোন ফাতেমা বেগম নির্মাণ কাজে বাঁধা দেয়ার কারণ জানতে চাইলে তারা অতর্কিত হামলা চালায়। এতে আফসা বেগম, মান্না বেগম, ফাতেমা বেগম, মিস্ত্রী সফিক উদ্দিন, আল আমিন, নিজাম উদ্দিন প্রমুখ আহত হন। এসময় প্রতিপক্ষের লোকজন নির্মিতব্য ঘর ভাংচুর ও ব্যাপক গাছ কেটে ফেলে। এঘটনায় আহত আফসা বেগম প্রতিপক্ষের বাহার উদ্দিনকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ ও আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুব্রত কুমার দাস জানান, মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে বুধবার দুপুরে তারেক আহমদ নামে এক আসামীকে গ্রেফতার করেছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!