বড়লেখা পৌরশহরের লংলীছড়ার বর্জ্য অপসারণ ও পুনঃখনন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বড়লেখা পৌরশহরের লংলীছড়ার বর্জ্য অপসারণ ও পুনঃখনন

  • শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

বড়লেখা পৌরশহরের পয়ঃনিষ্কাষনের অন্যতম খাল ‘লংলীছড়া’ বর্জ্যে ভরাট হওয়ায় পৌরবাসি মারাত্মক দুর্ভোগে পড়েন। বর্জ্যপচা দুর্গন্ধে পথচারি ও ব্যবসায়িদের নাকে রুমাল দিয়ে শহরের দক্ষিণবাজার এলাকা অতিক্রম করতে হয়। পরিবেশ দূষন রোধে ‘লংলীছড়া’র বর্জ্য অপসারণ ও খননের উদ্যোগ নেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

Manual1 Ad Code

বৃহস্পতিবার বিকেলে তিনি বর্জ্য অপসারণ ও খনন কাজের উদ্বোধন করেন। এসময় পৌর কাউন্সিলার মোহাম্মদ শাহজাহান, আব্দুল হাফিজ ললন, রেজাউল করিম রেজা, জাহিদ হাসান, সহকারি প্রকৌশলী মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী জানান, লংলীছড়ায় শহরের দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক ও আবাসিক এলাকার সকল পয়ঃনিষ্কাষনের সংযোগ রয়েছে। এটি মুলত শহরের ড্রেনেজ ব্যবস্থাপনার প্রাণ। খুব কম সময়েই ছড়াটি বর্জ্যে ভরে যায়। ছড়ায় পতিত বর্জ্য পচে দুর্গন্ধ ছড়িয়ে এলাকার পরিবেশ দূষিত করে ফেলে। পৌরবাসির দুর্ভোগ ও শহরের পরিবেশ সুরক্ষায় কোন প্রকল্প ছাড়াই তিনি ‘লংলীছড়া’র বর্জ্য অপসারণ ও খনন কাজ শুরু করেছেন। এতে বর্ষায় দ্রুত পানি নিষ্কাষনের মাধ্যমে শহরের জলাবদ্ধতা রোধের পাশাপাশি শহরের পরিবেশও ভাল থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!