কমলগঞ্জে মহাশিবরাত্রী ব্রত উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে মহাশিবরাত্রী ব্রত উদযাপন

  • মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে মঙ্গলবার শিবচতুর্দশী উপলক্ষে মহাশিবরাত্রি ব্রত উদযাপন করা হয়েছে। শমশেরনগর চা বাগান শিবমন্দির, আলীনগর ইউনিয়নের যোগীবিল শৈব যোগী সংঘ, মাধবপুর ইউনিয়নের শিববাজারে জাগ্রত শিব মন্দিরসহ বিভিন্ন স্থানে নানা কর্মসুচী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলীনগর ইউনিয়নের যোগীবিল শৈব যোগী সংঘের আয়োজনে ১৩তম বার্ষিকী মহাশিবরাত্রীব্রত উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে “যোগীকুঞ্জ শিবাঙ্গনে” পরমেশ্বর শিবের বৈদিক প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়।

Manual6 Ad Code

শৈব যোগী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আচার্য ডা. শ্রীনিবাস দেবনাথের সঞ্চালনায় শোভাযাত্রায় বক্তব্য রাখেন নাথ কল্যাণ সমিতি বাংলাদেশ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ক্ষিরোদ চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথ, সাংগঠনিক সম্পাদক নিরোদ রঞ্জন দেবনাথ ও আলীনগর ইউপি সদস্য জসিম উদ্দিন প্রমুখ।

Manual7 Ad Code

এরপর শুরু হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শত-সহস্র ভক্তবৃন্দের ”হর হর মহাদেব” ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পরিবেশ। পরমেশ্বর শিবের দিব্য নাম কীর্তনের মাধ্যমে শোভাযাত্রাটি প্রায় ৫ কিলোমিটার আশপাশের অঞ্চল প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, মহাশিবরাত্রি সনাতন বৈদিক ধর্মের অন্যতম আধ্যাত্মিক অনুষ্ঠান। কেননা, বেদ-বেদান্তে পরমেশ্বর ভগবান শিব সর্বোচ্চ সত্বা হিসেবে বর্ণিত হয়েছেন। তিনি অদ্বিতীয় পরম সত্বা। সেজন্য বেদান্তে বলা হয়েছে- “শিব এব কেবলো।” শিবরাত্রি মহাব্রত পালন করলে পরমপ্রভু সদাশিব প্রসন্ন হন।

Manual3 Ad Code

শৈব যোগী সংঘ ১৩ বছর ধরে এই মহাব্রত পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন। বিশ্বজগতের কল্যাণার্থে তথা আলোকিত আধ্যাত্মিক জীবন গঠনের উদ্দেশ্যেই শিবরাত্রি মহাব্রত উদযাপন করা হয়। এদিকে মহাশিবরাত্রি উপলক্ষে শৈব যোগী সংঘ লক্ষীপুর শাখা ও সিদ্ধেশ্বরপুর শাখা যথাযথ নিয়মে মহাশিবরাত্রি পালন করবে বলে জানা গেছে।

Manual4 Ad Code

এদিকে শিবচতুর্দশী উপলক্ষে মণিপুরি দিবারাস উৎসব মঙ্গলবার (০১ মার্চ) দুপুর ১২টায় মাধবপুর ইউনিয়নের শিববাজারে জাগ্রত শিব মন্দির মাঠে অনুষ্ঠিত হয়। শমশেরনগর চা বাগান শিবমন্দির প্রাঙ্গণে শিবচতুর্দশী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা মঙ্গলবার শুরু হয়েছে। এ উপলক্ষে এক বিরাট মেলাও বসেছে। হাজার হাজার ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!