রাজারহাটে পালিত হল জাতীয় ভোটার দিবস  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে জুড়ীতে বাকপ্রতিবন্ধী জুমি হত্যার ৮ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ   মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম

রাজারহাটে পালিত হল জাতীয় ভোটার দিবস 

  • বুধবার, ২ মার্চ, ২০২২

Manual3 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
ভোট আমাদের মৌলিক অধিকার, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো এরেই ধারাবাহিকতায়, “মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নির্বাচন কমিশনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
০২ মার্চ রোজ- বুধবার সকাল ১০ টায় অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, ঘড়িয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক, রাজারহাট মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. অব্দুর রফিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে চেয়ারম্যান ও সাংবাদিকদের মাঝে ভোটার স্মার্ট কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় কর্মকর্তা  শাহআলম।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews