বড়লেখা পৌরশহরের যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা কুড়িগ্রামে মন্দিরে চুরি রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রতারিত হচ্ছেন রোগীরা আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান  ওসমানীনগরে দু’গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৪ পুলিশ সুনামগ‌ঞ্জের বালু পাথর লুটে বিপন্ন যাদুকাট মরাচেলা ও ধোপাজান নদী বড়লেখায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযাগিতা ও আলোচনা সভা

বড়লেখা পৌরশহরের যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

অবশেষে বড়লেখা পৌরশহরের যানজট নিরসনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে পৌরশহরের দক্ষিণবাজার থেকে উত্তর চৌমুহনি পর্যন্ত সওজ রাস্তার ফুটপাত দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।

Manual1 Ad Code

উচ্ছেদ অভিযানকালে সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদারসহ পুলিশ কর্মকর্তারা ও বণিক সমিতির ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সরেজমিনে জানা গেছে, বড়লেখা পৌরশহরের সওজ রাস্তার ফুটপাত দখল করে নির্মিত কয়েকশ’ অবৈধ স্থাপনার কারণে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তার ওপর অবৈধ দোকানপাঠ বসানোর কারণে সড়ক ও জনপথ বিভাগের গুরুত্বপূর্ণ রাস্তা সরু হয়ে উঠে। এতে পথচারি, যানবাহন, শিক্ষার্থীসহ নানা প্রয়োজনে শহরে আসা লোকজন মারাত্মক দূর্ভোগের শিকার হন। সড়কের ভুমির ওপর নির্মিত এসব অবৈধ স্থাপনার কারণে ব্যাংক, বীমাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও ব্যবসায়িদের কর্মস্থলে যাতায়াত দুরুহ হয়ে উঠে। প্রায় ঘটে দুর্ঘটনা। ভুক্তভোগিরা দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা অপসারনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে অবৈধ স্থাপনা অপসারণে প্রশাসন উদ্যোগি হওয়ায় ভুক্তভোগি মহলে স্বস্তি ফিরেছে।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, অবৈধস্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে ইতিপূর্বে শহরে প্রচারণা চালানো হয়। এরপরেও দখলদাররা অবৈধ স্থাপনা সরাইনি। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তিনি তা অপসারণ করেছেন। পুণরায় কেউ সড়কের ভুমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করলে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জরিমানা আদায় ও উচ্ছেদ দু’টিই করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!