বড়লেখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির স্বচ্ছলতায় ১০ লক্ষাধিক টাকার ভেড়া বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির স্বচ্ছলতায় ১০ লক্ষাধিক টাকার ভেড়া বিতরণ

  • মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

বড়লেখা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থিক স্বচ্ছলতায় ৯০ দরিদ্র পরিবারকে বিনামূল্যে ১০ লক্ষাধিক টাকার ১৮০টি ভেড়া বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপকারভোগিদের মাঝে ভেড়া বিতরণ করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী।

Manual6 Ad Code

প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক বাস্তবায়নাধীন ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ এর আওতায় উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিণভাগ উত্তর, সদর ও উত্তর শাহবাজপুর ইউপির ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অস্বচ্ছল ৯০ পরিবারকে পরিবার প্রতি দুইটি করে ভেড়া বিতরণ করা হয়।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রেদুয়ানুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, প্রেসক্লাব সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, এনাম উদ্দিন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!