বড়লেখায় ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপ ৩ যুবতিসহ গ্রেফতার ৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপ ৩ যুবতিসহ গ্রেফতার ৫

  • বুধবার, ৯ মার্চ, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual5 Ad Code

বড়লেখা পৌরশহরের পানিধার এলাকায় একটি ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপের সময় মঙ্গলবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ যুবতি ও ২ যুবককে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Manual5 Ad Code

গ্রেফতারকৃতরা হচ্ছে- বড়লেখা উপজেলার বড়থল নয়াগ্রামের মৃত তৈয়ব আলীর মেয়ে আফিয়া আক্তার ইভা (২১), গাজিটেকা পুরুষ রামের চকের জমির উদ্দিনের ছেলে মেহেরাব হোসেন (২২), মৃত আতাব উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (২২), খুলনা জেলার আবুল কাশেমের মেয়ে লতা বেগম (২৪), জামালপুর জেলার আশরাফ আলীর মেয়ে মিতু বেগম (২৭)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, পানিধারের নাছিমা বেগম কলির একটি বাসা ভাড়া করে আফিয়া বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার যুবতিদের দিয়ে অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জাহাঙ্গীর কবীর, এসআই নজরুল ইসলাম, এএসআই আব্দুল হালিম, এএসআই এরশাদ মিয়াসহ একদল পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই বাসায় অভিযান চালান। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় পুলিশ ৩ যুবতি ও ২ যুবককে গ্রেফতার করেছে।

Manual6 Ad Code

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার অসামাজিকতার দায়ে ৩ যুবতি ও ২ যুবককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!