বড়লেখায় উপ-সহকারি ভুমি কর্মকর্তার ওপর হামলা টাকা লুট : গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় উপ-সহকারি ভুমি কর্মকর্তার ওপর হামলা টাকা লুট : গ্রেফতার ১

  • বুধবার, ৯ মার্চ, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলার হাকালুকি ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারি ভুমি কর্মকর্তা মতিউর রহমানের ওপর সন্ত্রাসী হামলা ও খাজনা আদায়ের ৩১ হাজার ৫০০ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে পরাগ আহমদ নামক যুবককে গ্রেফতার করেছে। সে উপজেলার পানিধার এলাকার আকদ্দছ আলীর ছেলে। বুধবার দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।

Manual8 Ad Code

আহত মতিউর রহমানের থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, জলমহাল ইজারা সংক্রান্ত তদন্তের বিষয়ে আসামি পরাগ আহমদ হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা মতিউর রহমানকে দীর্ঘদিন ধরে হুমকি-ধমকি প্রদানসহ সরকারি কাজে বাধা সৃষ্টি করছিল। এর জের ধরে মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে পরাগ আহমদ কয়েকজন সহযোগি নিয়ে উপ-সহকারি ভুমি কর্মকর্তা মতিউর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় সাথে থাকা খাজনা আদায়ের ৩১ হাজার ৫০০ টাকা লুট করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় রাতেই তিনি পরাগ আহমদের নামোল্লেখ ও আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পরাগ আহমদকে গ্রেফতার করে।

Manual5 Ad Code

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি ভুমি কর্মকর্তা মতিউর রহমানের ওপর হামলার ঘটনায় থানায় তিনি মামলা করেছেন। এরপরই পুলিশ আসামি পরাগ আহমদকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!