বড়লেখায় দৌলতপুর ওয়েল ফেয়ার ট্রাস্টের দুই সদস্যকে মাদ্রাসা কর্তৃপক্ষের সম্মাননা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় দৌলতপুর ওয়েল ফেয়ার ট্রাস্টের দুই সদস্যকে মাদ্রাসা কর্তৃপক্ষের সম্মাননা

  • মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখার পরগোনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা মছদ্দর আলী’র নাতি দৌলতপুর ওয়েল ফেয়ার ট্রাস্টের অন্যতম সদস্য লন্ডন প্রবাসী আতিকুর রহমান ও ওয়াহিদুর রহমান মাদ্রাসা কর্তৃপক্ষের আমন্ত্রণে সোমবার দুপুরে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও হিফজ শাখা পরিদর্শণ করেছেন।

Manual4 Ad Code

পরে তারা মাদ্রাসার সকল বিষয়ে সার্বিক খোঁজ খবর নিয়ে আজীবন দাতা সদস্য হওয়ার জন্য মাদ্রাসায় এক লক্ষ টাকা এবং হিফজ বিভাগের একজন ছাত্রের লেখাপড়ার ব্যয়ভার বহনের আশ্বাস প্রদান করেন। পরে মাদ্রাসায় আগমন উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর পূর্ব গোষ্ঠীর প্রবীণ মুরব্বি বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দীন পংকি, মাদ্রাসার অধ্যক্ষ মিছবাহ উদ্দীন, সাংবাদিক কাজি রমিজ উদ্দিন, সুহেল আহমদসহ শিক্ষকবৃন্দ।

Manual3 Ad Code

এর আগে সকালে দীর্ঘ ২৫ বছর পর দেশে আসায় ওয়াহিদুর রহমান ও আতিকুর রহমানকে সংবর্ধনা প্রদান করে দৌলতপুর পূর্ব গোষ্ঠী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews