বড়লেখায় সালিশে হামলাকারি সেই সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় সালিশে হামলাকারি সেই সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ

  • বুধবার, ১৬ মার্চ, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় সালিশ বৈঠকে পাওনাদারের ছোটভাইকে হত্যার উদ্দেশ্যে হামলাকারী সেই সন্ত্রাসী ছাইফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সে সুজানগর ইউনিয়নের বাঘমারা গ্রামের মৃত তছব্বির আলীর ছেলে। ঘটনার প্রায় ২ মাস পালিয়ে থাকার পর বুধবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মিছবাউর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জিল্লুর রহমান।

Manual6 Ad Code

জানা গেছে, উপজেলার উত্তর সুজানগর গ্রামের দুবাই প্রবাসী কবির আহমদ কাজল প্রতিবেশি ছাইফুল ইসলামকে প্রায় ৩ বছর পূর্বে ৫ হাজার টাকা ধার দেন। দীর্ঘদিনেও সে টাকা পরিশোধ করেনি। এব্যাপারে গত ২২ জানুয়ারী বিকালে বাঘমারা গ্রামে এক সালিশ বৈঠক বসে। কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ দেনাদার ছাইফুল ইসলাম পাওনাদার কবির আহমদ কাজলের ছোটভাই কায়েছ আহমদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। এসময় কায়েছকে বাঁচাতে গিয়ে ছাইফুলের সন্ত্রাসী হামলায় দুই ভাতিজা রুমান আহমদ ও সাউদ আহমদ আহত হন। এ সন্ত্রাসী হামলার ঘটনায় গুরুতর আহত কায়েছ আহমদ ওইদিন রাতে ছাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা (জিআর-১১/২২) করেন। আহত কায়েছ আহমদ ১২ দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Manual3 Ad Code

আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত জিআর-১১/২২ মামলার আসামী ছাইফুল ইসলামকে বিজ্ঞ আদালত কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!