উদ্দীপন এনজিও’র উদ্যোগে কুড়িগ্রামে বিনামূল্যে দরিদ্র উপকার ভোগীদের মাঝে গরু বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

উদ্দীপন এনজিও’র উদ্যোগে কুড়িগ্রামে বিনামূল্যে দরিদ্র উপকার ভোগীদের মাঝে গরু বিতরণ

  • সোমবার, ২১ মার্চ, ২০২২

Manual8 Ad Code
মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ::
কুড়িগ্রাম সদর উপজেলার কৃষি নির্ভর হতদরিদ্র পরিবারের নারীদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
সোমবার (২১মার্চ) সকালে উদ্দীপন এনজিও’র উদ্যোগে কাঁঠালবাড়ী উদ্দীপন শাখার অফিস চত্ত্বরে গবাদি প্রানী বিনিময় ব্যাংক (Cattle Exchange Bank) প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।
উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উদ্দীপন সদর শাখার শাখা ব্যবস্থাপক এরশাদুল হক, কাঁঠালবাড়ী  শাখার শাখা ব্যবস্থাপক আমরুল  হক, হলোখানা ইউনিয়নের ইউপি সদস্য ইউনুস আলী, রফিকুল ইসলাম মাস্টার প্রমূখ।
গরু বিতরণকালে সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান বলেন, দরিদ্র পরিবারগুলো একটি করে গরু পালন করতে পারলেই তাদের অনেককাংশে অভাব ঘুচনো সম্ভব হবে। এভাবে অন্যান্য সংস্থাগুলো এগিয়ে আসলে এ জেলার দারিদ্রতা ঘুচবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews