শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে যুবক আহত : আটক-৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে যুবক আহত : আটক-৪

  • মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

Manual5 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি::

Manual1 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে আরাফাত হোসেন (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। তারেক আশাংখাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষুনিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চার যুবককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের শ্রীমঙ্গল থানার পিছনে এবং জামে মসজিদের গলির রাস্তায়।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ মো.শামীম অর রশীদ তালুকদার প্রেসব্রিফিং জানান, মঙ্গলরবার দুপুর প্রায় ১ টার সময় ভিকটিম আরাফাত হোসেন ও সঙ্গীয় ডালিম নামে এক যুবক মটরসাইকেল যোগে থানার পাশে জামে মসজিদ এর গলির দিকে যাচ্ছিলেন। এমন সময় আব্দুর রউফ (৪২),বেলাল মিয়া (৩০),মো.বিল্লাল (৩২) ও রুমন মিয়া (৩৫) আরাফাতের মটরসাইকেল এর গতি রোধ করে তাকে চাকু দিয়ে পিঠে উপর্যুপুরি ছুরিকাঘাত করে মাটিতে ফেলে দেয়।

এমন সময় থানা থেকে তিনি ভিকটিমের হাল্লা চিৎকার শোনে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে সিএনজি অটোরিক্সা যোগে ভিকটিমকে উপজেলা হাসপাতালে প্রেরণ করেন।

পরে আসামীদের পেছনে ধাওয়া করে উল্লেখিত চারজন আসামীকে ধরতে সক্ষম হন। আসামীরা উপজেলা উত্তর উত্তরসুর এলাকার মহব্বত আলীর ছেলে বলে জানা গেছে।

Manual7 Ad Code

এ ঘটনায় ভিকটিমের ভাই জামাল হোসেন উল্লেখিত চার আসামীসহ আরও দুই জনকে আসামী করে থানায় মামলা দায়ের করছেন।

ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!