কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন : নির্মল সভাপতি, উত্তম সম্পাদক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন : নির্মল সভাপতি, উত্তম সম্পাদক

  • সোমবার, ২৮ মার্চ, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গত রোববার (২৭ মার্চ) বিকাল ৫টায় ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পালিক উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শাখার সভাপতি নিরঞ্জন দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ। প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।

Manual6 Ad Code

বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা আওয়ামী লীগের সদস্য করুনা শর্ম্মা, ইসলামপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্র কুমার সিংহ, আদমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত অধিকারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপানন্দ দেবনাথ, অধীর কায়স্থ, শিক্ষক যতীন্দ্র কুমার সিংহ, অশ্বিনী কুমার সিংহ, নৃপেন্দ্র কুমার সিংহ, সুব্রত দেবনাথ, চা শ্রমিক নেতা রাখাল গোয়ালা, রবেশ্বর নায়েক, উত্তম তংলা, প্রসন্ন কুমার সিংহ প্রমুখ।

Manual4 Ad Code

সম্মেলনের ২য় অধিবেশনে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্ব্বসম্মতিক্রমে নির্মল কুমার সিংহকে সভাপতি ও উত্তম তংলাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য পদ আগামী ১৫ দিনের মধ্যে পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!