সিলেট জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার

সিলেট জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

  • মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, সিলেট ::

সিলেট জেলা বিএনপির নতুন সভাপতি হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ নির্বাচিত হয়েছেন।

Manual5 Ad Code

মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট রেজিস্ট্রি মাঠে একটানা ভোটগ্রহণ করা হয়। গণনা শেষে সন্ধ্যা ৬টায় দিকে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল গফফার জানান, কাউন্সিলে ৮৬৮ ভোট পেয়ে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, ৭৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমমরান আহমদ চৌধুরী ও ৬২৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন।

Manual7 Ad Code

এছাড়া কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে সভাপতি পদে আবুল কাহের চৌধুরী (শামীম) পান ৬৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আলী আহমদ ৫৭৩, আ. ফ. ম কামাল ৭২, ও মো. আব্দুল মান্নান ৮১ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব ৪৬৪ ও লোকমান আহমদ ৪৩৯ ভোট পেয়েছেন। এক হাজার ৮১৮ জন কাউন্সিলরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন এক হাজার ৭২৬ জন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!