শ্রীমঙ্গলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

  • বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

Manual7 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পুন হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল শহরের পৌরসভার মহসিন অডিটরিয়ামের (চিল আউট)দ্বিতীয় তলায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মানবাধিকার বিষয়ক সেশন উপস্থিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

Manual3 Ad Code

ইউরোপিয়ান ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় জাতীয় উন্নয়ন সংগঠন ওয়েভ ফাউন্ডেশনের শ্রীমঙ্গল এডভোকেসি নেটওর্য়াক কমিটি এ কর্মশালার আয়োজন করে। দ্বিতীয় দিন কর্মশালায় কার্যক্রম প্রত্যক্ষ করেন আর্থিক ও কারিগরী দাতা প্রতিষ্ঠান ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি লায়লা জেসমিন, ক্রিশ্চিয়ান এইডের ফারহানা আক্তার, মাহেনুর চৌধুরী, নাগরিক উদ্যোগের ইসতিয়াক মাহমুদ ও ওয়েভ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রধান প্রোগ্রাম ম্যানেজার সামসুর রহমান।

রোববার থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী কর্মশালায় বিভিন্ন বিষয়ে সেশন উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন চৌধুরী, মহিলা অধিদপ্তর শ্রীঙ্গল এর উপ-পরিচালক শাহেদা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব আহমেদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কর্মকর্তা মো: শাহজাহান মিয়া ও সহকারী বিভাগীয় ফ্যাসিলেটেটর মো: সাইফুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন শ্রীমঙ্গল এডভোকেসি নেটওর্য়াক কমিটি’র চেয়ারপার্শন শিক্ষিকা কাজী আছমা আক্তার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার কৈরী ও সদস্য সৈয়দ ছায়েদ আহমেদ।

Manual5 Ad Code

স্থানীয় এডভোকেসি নেটওর্য়াকের ২৫ জন সদস্যদের নিয়ে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক তিন দিনব্যাপী এ কর্মশালার অনুষ্ঠিত হয়।#

Manual4 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!