শ্রীমঙ্গলে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • বুধবার, ১০ জুন, ২০২০

Manual2 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন মঙ্গলবার সকাল থেকে দিনবাপী উপজেলার কালাপুর ইউনিয়নের ফুলছড়া ছা বাগানের চাতালী ডিভিশনের নাচ ঘরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এনজিও সংস্থা ম্যাক বাংলাদেশের আয়োজনে ও জেলা সিভিল সার্জন কার্যালয় মৌলভীবাজার ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সহযোগিতায়  মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মুজিবুর রহমান মজুল।

Manual5 Ad Code

ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ এর সঞ্চালনায় গর্ভবতি মাসহ স্থানীয়দের স্বাস্থ্য সেবা দিতে উপস্থিত ছিলেন ডা: বাবলি সিংনহা, সিনিয়র স্টাফ নার্স তোয়াহিদা নাসরিন হলি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সঞ্জিত কুমার রায়, এইচএ চপ্পল রায়, ল্যাব টেকনেশিয়ান অশাক কুমার পাশ, পিএইচডি প্রতিনিধি হাবিবুর রহমান ও সৈয়দা আরমিনা আক্তার প্রমুখ।

এসময় ম্যাক বাংলাদেশ এর অঙ্গ সংগঠন ও ম্যাপ এর ২৫ সদস্য এ মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে সাবিক সহযোগীতা করেন। মেডিকেল ক্যাম্পে রংঙের গ্রুপ নির্নয়, ওজন পরিমাপ, ব্লাড পেশারসহ শারীরিক সমস্যার চেক-আপ শেষে ডাক্তারের পরামর্শে তাদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। জানাযায় আয়োজক কর্তৃপক্ষ ২শতাধীক লোকজন কে এ সেবা প্রদান করবেন। গর্ভবতি মাসহ স্বাস্থ্য সেবা গ্রহীতাদের সাথে আলাপ করে জানাযায়, করোনা ভাইরাসের প্রদুভাবে কারণে তারা স্বাস্থ সেবা থেকে প্রায় বঞ্চিত ছিলেন। এই অবস্থায় এই মেডিকেল ক্যাম্প তাদের খুই উপকারে এসেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!