কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সু-সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ আত্রাইয়ে বর্ষার নতুন পানিতে জেলেদের মাছ শিকারের মহোৎসব জুড়ীর বন্যা দুর্গতদের চিকিৎসায় বিজিবির মেডিকেল ক্যাম্প : ৫ শতাধিক রোগিকে ওষুধ প্রদান বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ বড়লেখা সীমান্তে রেলবন্দর স্থাপনের সম্ভাবনা : কাষ্টমস ও রাজস্ব কর্মকর্তাদের পরিদর্শণ কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সু-সম্পন্ন

  • মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
ভূরুঙ্গামারী উপজেলার কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ২৬৭৫) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ সু-সম্পন্ন করতে উপজেলা প্রসাশন, আলহাজ্ব মঈনুদ্দিন খোকনকে চেয়ারম্যান করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে।
শুক্রবার (০১ এপ্রিল) সকাল ০৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত ভোট দেওয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় ট্রেড ইউনিয়নের কর্মকর্তা উপস্থিতিতে জমজমার্ট পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্রাক লড়ি শ্রমিক সংগঠনের সাধারণ-সম্পাদক রন্জু মিয়া, পুলিং ও প্রিজাইডিং অফিসার হিসেবে মইদাম ও বাউশমারী মাদ্রাসার শিক্ষক ৩ জন দায়িত্ব পালন করেন।
ত্রিবার্ষিক নির্বাচনে ময়নাল হোসেন কলস প্রতীক-কে ৬৬ ভোটে পরাজিত করে, সাধারণ সম্পাদক পদে জয়নাল হক, এবং সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেন মোটর সাইকেল প্রতীক- কে পরাজিত করে আনোয়ার হোসেন ফুটবল প্রতীক বিজয়ী হয়েছে।
ভূরুঙ্গামারী থানার পুলিশ প্রশাসনের কঠোর নজরদারিতে সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে সকল ভোটার দের উপস্থিতিতে ভোট সু- সম্পন্ন হয়েছে।
কুলি শ্রমিক ইউনিয়নের ৩৬০ জন বৈধ ভোটের মধ্যে ২৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটের ফলাফল নিয়ে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের মতামত  জানতে চাইলে সকল প্রার্থী বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট সু-সম্পন্ন হয়েছে। কুলি শ্রমিক ইউনিয়ন নির্বাচন মনিটরিং করতে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা জহির উদ্দিন ব্যাপারী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!