বড়লেখায় লন্ডন-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় লন্ডন-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান

  • শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual7 Ad Code

বড়লেখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করেছে লন্ডন-বাংলা প্রেসক্লাব। ক্লাবের ২৮ বছর পূর্তি ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপির তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে উপহার সামগ্রী প্রদান করা হয়।

প্রতিষ্ঠানগুলো হল, শাহবাজপুর হাইস্কুল এন্ড কলেজ, শাহবাজপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাবের মনোগ্রামখচিত বিশেষ ধরনের চায়ের ফ্লাক্স। পর্যায়ক্রমে সিলেটসহ অন্যান্য জেলায়ও উপহার সামগ্রীগুলো প্রদান করা হবে।

Manual6 Ad Code

লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক তাইসির মাহমুদ উত্তর শাহবাজপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রীগুলো তুলে দেন। এসময় মাদ্রাসা সুপার মাওলানা সাইফুল্লাহসহ শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। এর আগে শাহবাজপুর কলেজে অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে ফ্লাক্সগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়। উপহার সামগ্রী প্রদানের জন্য অধ্যক্ষ আব্দুল বাসিত ও উপাধ্যক্ষ আখতার হোসেন লন্ডন বাংলা প্রেসক্লাবকে ধন্যবাদ জানান। একইদিন শাহবাজপুর আদর্শ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে ফ্লাক্সগুলো তুলে দেয়া হয়। এসময় উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়সর আহমদ উপস্থিত ছিলেন। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সুদৃর লন্ডন থেকে আসা ফ্লাসগুলো পেয়ে খুবই উৎফুল্ল হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!