বড়লেখায় সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় থানায় মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় থানায় মামলা

  • শনিবার, ৯ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাক্তন সেনা সদস্য আলাউদ্দিন (৭০) নিহতের ঘটনায় বৃহ¯পতিবার রাতে থানায় মামলা হয়েছে। অজ্ঞাত অটোরিকশা চালককে আসামি করে মামলাটি করেছেন নিহতের ভাই বদরুল ইসলাম। এদিকে ময়নাতদন্ত শেষে পুলিশ নিহত আলাউদ্দিনের লাশ স্বজনদের নিকট হাস্তান্তর করেছে।

Manual1 Ad Code

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলাউদ্দিন নিহতের ঘটনায় তার ভাই থানায় অজ্ঞাত অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা করেছেন। আসামি শনাক্তে পুলিশ কাজ করছে।

Manual8 Ad Code

জানা গেছে, বৃহ¯পতিবার দুপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলাউদ্দিন জুড়ী থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের হাতলিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!