বড়লেখা জনমিলন কেন্দ্রের নতুন ভবনে ফাটল! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখা জনমিলন কেন্দ্রের নতুন ভবনে ফাটল!

  • বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় ৭ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ৫০০ আসন বিশিষ্ট জনমিলন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের বছর না ঘুরতেই ছাদ ফেটে পানি চুঁয়ে নষ্ট হচ্ছে সিলিংয়ের পার্টেক্স। ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ছোটবড় ফাটল। খসে পড়ছে দেয়ালের টাইলস। অভিযোগ উঠেছে নির্মাণ কাজের অনিয়মের কারণেই এমনটি হচ্ছে। ভবন নির্মাণকালিন জেলা পরিষদের সংশ্লিষ্ট প্রকৌশলীদের নজরদারি নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

Manual6 Ad Code

জানা গেছে, ২০১৩ সালের ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা সফরে গিয়ে এই জনমিলনায়তন কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় সাড়ে ৭ বছর পর গত বছরের মার্চে নির্মাণ কাজ শেষ করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এফ.টি এন্ড জে.বি কনষ্ট্রাকশন’। প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের বছর না ঘুরতেই সরেজমিনে এর ছাদ, সম্মুখের দেয়ালসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিতে দেখা দিছে। ছাদ ফেটে চুঁয়ে বৃষ্টির পানি পড়ায় পার্টেক্সের সিলিং বোর্ড নষ্ট হচ্ছে। দেয়ালের টাইলসও খসে পড়তে শুরু করেছে। ছাদ চুঁয়ে বৃষ্টির পানি পড়ে সিলিংয়ের বেশ কিছু পার্টেক্স বোর্ড ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এতে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code

এ ব্যাপারে জানতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) খোদেজা খাতুনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

জেলা পরিষদের উপ-সহকারি প্রকৌশলী সাইদুর রহমান নির্মাণ কাজের অনিয়মের অভিযোগের সাথে একমত পোষণ করে বলেন, ইতিমধ্যে ভবনের বেশ কিছু সমস্যা ধরা পড়েছে। ছাদ চুঁয়ে বৃষ্টির পানি পড়ায় জেলা পরিষদের অর্থায়নে ছাদে পুণরায় প্রটেকশন ঢালাই দেয়া হয়েছে। দেয়ালের ফাটল, টাইলস উঠে যাওয়াসহ অন্যান্য সমস্যাগুলো সমাধানেরও ব্যবস্থা নেয়া হবে।

Manual7 Ad Code

 

 

Manual5 Ad Code

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews