হাকালুকি হাওরে কৃষক জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের ধান কাটা উৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

হাকালুকি হাওরে কৃষক জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের ধান কাটা উৎসব

  • শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

দেশের সর্ববৃহৎ জলাভুমি হাকালুকি হাওরে গত এক সপ্তাহ ধরে বোরো ধান কাটা চলছে। শিলাবৃষ্টিসহ বৈরী আবহাওয়ার আশংকায় দ্রুত পাকা ধান কাটতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রচারণাও চালানো হচ্ছে। শনিবার কৃষকদের দ্রুত ধান কাটায় উৎসাহ প্রদানের লক্ষে বোরো ধান কাটা উৎসবের আয়োজন করে বড়লেখা কৃষি বিভাগ। কৃষকের ধান কাটার এ উৎসবে শামিল হন জনপ্রতিনিধি, কৃষি বিভাগসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক ও সাংবাদিক। কৃষি বিভাগ এবার হাকালুকির বড়লেখা অংশে ৩৫ হাজার মে.টন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বোরো ধানের উৎপাদন প্রত্যাশা করছে।

দুপুরে হাকালুকি হাওর পাড়ের তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় কৃষক বদরুল ইসলামের জমিতে ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে কৃষকের সঙ্গে ধান কাটেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাংবাদিক আব্দুর রব, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, কৃষক বদরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য জাফর হোসেন প্রমুখ।

Manual2 Ad Code

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বড়লেখায় এ মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ৪ হাজার ৯০০ হেক্টর। সরকারি প্রণোদনাসহ নানা সুযোগ সুবিধার কারণে বোরো ধানের আবাদ হয়েছে ৫ হাজার ৪০ হেক্টর জমিতে। শনিবার পর্যন্ত প্রায় ২২ শতাংশ পাকা ধান কাটা হয়ে গেছে।

Manual3 Ad Code

বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার বলেন, ‘সার্বিক অবস্থা এখনো ভালো। ফলন ভালো হয়েছে। ৩৫ হাজার মে.টন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এরচেয়ে বেশি উৎপাদন আশা করছেন। বৈরী আবহাওয়ার আশঙ্খায় ধান ৮০ শতাংশ পেকে গেলে দ্রæত কাটার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে এবং প্রচারণাও চালানো হচ্ছে। ধান কাটতে কৃষকদের উৎসাহ দিতে শনিবার হাকালুকি হাওর এলাকায় ধান কাটা উৎসবের আয়োজন করেন। কৃষকের সাথে জমিতে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, থানার ওসি, উপজেলা ভাইস চেয়ারম্যান, রাজনীতিবি, শিক্ষক, সাংবাদিক সকলেই ধান কেটেছেন। এতে কৃষকরা আনন্দিত হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!