কমলগঞ্জ গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জ গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

  • রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের উত্তর রাধানগর গ্রামে ঘরের পিছনের আম গাছের ডালের সাথে লাল ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবতী আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। শুক্রবার ১৫ এপ্রিল রাত ৯ টায় উত্তর রাধানগর গ্রামে এ ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী মৃত মছক মিয়ার মেয়ে সিমা বেগম (৩০)।

নিহতের ভাই জাহাঙ্গীর আলম ও চাচা রুশন আলী জানান মৌলভীবাজারের রাজনগর উপজেলার পরচক গ্রামের রাজিব মিয়ার সাথে ৬ মাস আগে সিমা বেগমের বিয়ে হয়। শুক্রবার জুম্মার নামাজ শেষে মেয়ের স্বামীর বাড়িতে আমরা ইফতার নিয়ে যাই। সেখানে মেয়েটিকে চিন্তিত দেখে স্বামীর অনুমতি নিয়ে সাথে করে পিতার বাড়ি নিয়ে আসি। শুক্রবার রাতে সবার অজান্তে একটি আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে বিষয়টি শমশেরনগর পুলিশ ফাঁড়িতে অবহিত করেন। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। তবে আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি।

Manual8 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা আত্মহত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবার লোকজন বলছে, মানসিক সমস্যা কারণে এই ঘটনাটি ঘটেছে। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!