বড়লেখায় ওজন জালিয়াতি, ৮ ব্যবসায়ির অর্থদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ওজন জালিয়াতি, ৮ ব্যবসায়ির অর্থদণ্ড

  • সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা::

বড়লেখার পৌরশহরে আজ সোমবার বিকেলে বিভিন্ন অনিয়মের দায়ে ৮ ব্যবসা প্রতিষ্টানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় বিএসটিআই’র (সিলেট) পরিদর্শক সুমন সাহা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওজনে কম দেয়া, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী মুনি মিয়াকে ২ হাজার টাকা, সুতলি ব্যবসায়ী আব্দুল আলীকে ২ হাজার টাকা, মুদি ব্যবসায়ি আবু বক্করকে ২ হাজার টাকা, আব্দুল বাছিতকে ২ হাজার টাকা, অজয় দেবকে ২ হাজার টাকা, চম্পু দে’কে ৩ হাজার টাকা, মোহাম্মদ নজমুল হককে ১০ হাজার টাকা ও মিষ্টি ব্যবসায়ী গৌতম কুন্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual4 Ad Code

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জরিমানা আদায়ের সত্যত্য নিশ্চিত করে বলেন, ওজন পরিমাপ ও মানদন্ড আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় আট ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!