ফলো আপ: কমলগঞ্জে দলিল লেখকদের কর্মবিরতি ১৯ এপ্রিল থেকে প্রত্যাহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ফলো আপ: কমলগঞ্জে দলিল লেখকদের কর্মবিরতি ১৯ এপ্রিল থেকে প্রত্যাহার

  • সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতি সোমবার বিকেলে প্রত্যাহার করা হয়েছে। দলিল লেখক ও সাব রেজিস্ট্রারের দ্বন্দ্বের জেরে গত ৮ দিন বন্ধ ছিল কমলগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল সম্পাদন কার্যক্রম। সাব রেজিস্টার রহমত উল্লা লতিফের বিরুদ্ধে দলিল প্রতি ঘুষ বানিজ্য, অসদাচরণ করাসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে গত ১১ এপ্রিল থেকে কর্মবিরতি পালন করেন দলিল লেখকরা। এতে সব ধরনের সেবা বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা। সাধারণ সেবাগ্রহীতার কথা বিবেচনা করে বিষয়টি নিষ্পত্তি করতে উদ্যোগী হন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল আহমেদ।

Manual8 Ad Code

১৮ এপ্রিল সোমবার দুপুরে পৌর মেয়র সাব রেজিস্ট্রার রহমত উল্লা লতিফ ও দলিল লেখকদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে অংশ নেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আব্দুল মছব্বির, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি পৌর কাউন্সিলর মো. বখতিয়ার খাঁনসহ সমিতির নেতৃবৃন্দ। দুই পক্ষের সাথে দীর্ঘ আলোচনার পর দলিল লেখক ও সাব রেজিস্ট্রার দ্বন্দ্বের অবসান হয়। পরে কর্মবিরতি কর্মসুচি প্রত্যাহার করে মঙ্গলবার (১৯ এপ্রিল) থেকে কাজে ফিরার ঘোষনা দেন দলিল লেখকরা।

সাব-রেজিষ্টার অফিসে চলমান দলিল লিখকদের ৮ দিনের কর্মবিরতির ফলে চরম ভোগান্তিতে পড়েন জমির ক্রেতা-বিক্রেতারা। সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।

কমলগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি পৌর কাউন্সিলর মো. বখতিয়ার খাঁন জানান, জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ এর মধ্যস্থতায় উভয় পক্ষের সমঝোতা বৈঠকে বিষয়টি সমাধান হওয়ায় আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।

Manual6 Ad Code

এ ব্যাপারে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা রেজিস্ট্রার সাব রেজিস্টার রহমত উল্লা লতিফ বলেন, দলিল লেখকদের সাথে সাথে ভূল বুঝাবুঝির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!