বড়লেখায় মুজিববর্ষে গৃহ পাচ্ছে আরো ৮৮ ভুমিহীন পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বড়লেখায় মুজিববর্ষে গৃহ পাচ্ছে আরো ৮৮ ভুমিহীন পরিবার

  • বুধবার, ২০ এপ্রিল, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখায় মুজিববর্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সরকারি ঘর পাচ্ছে উপজেলার ৪ ইউনিয়নের আরো ৮৮টি ভুমিহীন দরিদ্র পরিবার। বুধবার বিকেলে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষে উপজেলা প্রশাসন স্টেকহোল্ডারদের সাথে যৌথ সভা করেছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত কমিটির সভাপতি ও ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপকারভোগিদের খচড়া তালিকা উপস্থাপন করেন সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নের ব্যাপারে নানা দিক নির্দেশনা প্রদান করেন কমিটির উপদেষ্ঠা ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। উক্ত যৌথ সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা সাবরেজিষ্ট্রার সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews