বড়লেখায় পরিবহন শ্রমিক ও জনসাধারণের মাঝে নিসচা’র ইফতার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় পরিবহন শ্রমিক ও জনসাধারণের মাঝে নিসচা’র ইফতার বিতরণ

  • বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual1 Ad Code

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও নিসচা বড়লেখার উপদেষ্টা ক্রীড়া ধারাভাষ্যকার ইকবাল হোসাইনের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারী, জনসাধারণ ও পরিবহন শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) ১৮ রমজান বাদ আসর থেকে ইফতারের পূর্বমুহূর্ত পর্যন্ত বড়লেখা উপজেলার চান্দগ্রাম বাজারে ইফতার বিতরণ করা হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের তত্বাবধানে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা’র উপদেষ্টা এবং জাগরণী মিডিয়ার পরিচালক ইকবাল হোসাইন, নিসচা’র পৃষ্টপোষক মোহাম্মদ হানিফ পারভেজ, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক মারুফ হোসাইন সুমন, সড়ক দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস এবং কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, পবিত্র মাহে রমজান উপলক্ষে বড়লেখা উপজেলার বিভিন্ন হাট-বাজারে পরিবহন শ্রমিক, পথচারী ও জনসাধারণের মাঝে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!