ফুলবাড়ীতে লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফুলবাড়ীতে লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত 

  • শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২১ এপ্রিল দুপুর ২টায় মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির অগ্রগতি বিষয়ক লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে কুড়িগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটি এবং এইড কুমিল্লা। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ লিগ্যাল এইড কমিটির সদস্যরা অংশ গ্রহন করে।
এতে  বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার,সিনিয়র সহকারি জজ কুদরা-ই- খোদা, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারোয়ার পারভেজ, এইড কুমিল্লা জেলা প্রজেক্ট ম‍্যানেজার দেলোয়ার হোসেন প্রমূখ।
বক্তরা জানান, আইনী সহায়তা গ্রহণে অসমর্থ দরিদ্র অসহায় ব‍্যক্তিরা ইউনিয়ন ও উপজেলা কমিটির মাধ্যমে আবেদন করে সম্পূর্ণ বিনা খরচে আইনি সহায়তা নিতে পারবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান হাসেন আলী, ফুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!