ফুলকুড়িঁ আসর কুড়িগ্রাম জেলা শাখার পুরস্কার বিতরণ অনুষ্ঠান  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

ফুলকুড়িঁ আসর কুড়িগ্রাম জেলা শাখার পুরস্কার বিতরণ অনুষ্ঠান 

  • রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

Manual5 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি ::  জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুিঁড আসর কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শাখা পরিচালক এইচ এম আলমগীরের পরিচালনায় উপদেষ্টা সভাপতি ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসরের সহকারী প্রধান পরিচালক হুমায়ূন কবীর।আরো উপস্থিত ছিলেন আসরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাফেজ আতিকুজ্জামান আতিক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর বখত মিয়া অধ্যক্ষ কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ সাইফুর রহমান সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ,কুড়িগ্রাম সরকারি কলেজ মোঃ আবু বক্কর সিদ্দিক সাবেক মেয়র, কুড়িগ্রাম পৌরসভা ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আলোচনা শেষে কুইজে ৮ জন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ১০ জন এবং ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে ১৫ জন বিজয়ী প্রতিযোগির মাঝে পুরস্কার ক্রেস্ট প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে ও দোয়া পরিচালনা এবং সকলের ইফতার গ্রহনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews