কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

  • সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে ২টি ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা ও অপর ব্যক্তিকে ৭৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার।

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনায় গত রোববার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর এলাকায় ধলাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বালু পরিবহনকারীদের ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেন।

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদন্ড করার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!