বড়লেখায় হয়রানী বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে স্মারকলিপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় হয়রানী বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে স্মারকলিপি

  • সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, প্রতিনিধি ::

Manual7 Ad Code

বড়লেখায় পল্লীবিদ্যুতের স্বেচ্ছাচারিতা ও হয়রানী বন্ধ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে সম্মিলিত নাগরিক সমাজ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। রোববার বিকেলে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন সম্মিলিত নাগরিক সমাজের আহŸায়ক এএইচএম আশরাফ উদ্দিন বাঁধনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়েছে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও, পৌরমেয়র ও প্রেসক্লাবকে।

স্মারকলিপিতে সম্মিলিত নাগরিক সমাজের নেতৃবৃন্দ উল্লেখ করেন পল্লীবিদ্যুতের আওতাধীন বড়লেখার গ্রাহকগণ বেশ কিছুদিন যাবৎ মারাত্মক বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন। বিশেষ করে যখন তখন বিদ্যুৎ বন্ধ, বিদ্যুতের ঘাটতি না থাকা স্বত্তেও মাত্রাতিরিক্ত লোডশেডিং, ভুতুড়ে বিদ্যুৎ বিল প্রদানসহ নানা গ্রাহক হয়রানী পল্লীবিদ্যুতের নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে সাধারণ গ্রাহক, মুসল্লি, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অত্র এলাকার বিদ্যুৎ গ্রাহকদের সমস্যা নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে সম্মিলিত নাগরিক সমাজের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের প্রতি উদাত্ত আহ্বান জানান।

স্মারকলিপি প্রদানকালে সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সচিব বদরুল ইসলাম মনু, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রাসেল, মোহাম্মদ হানিফ পারভেজ প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!