ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুপারি হাট বসানোর অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুপারি হাট বসানোর অভিযোগ

  • মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

Manual6 Ad Code
 কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদরের প্রান কেন্দ্রে অবস্হিত ঐতিহ্যবাহী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। আর শিক্ষার বিষয়টি গুরুত্ব না দিয়ে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠেই বসানো হয়েছে শুপারির হাট।
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ টিতে সপ্তাহে দুই দিন (শনিবার ও মঙ্গলবার) শুপারির হাট বসিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মক ভাবে বিঘ্নিত করা হচ্ছে। উল্লেখিত হাটের দিন ২ টিতে শুপারি পরিবহনের জন্য স্কুলের প্রবেশ পথ ও মাঠে নছিমন, করিমন,ট্রোলী ও ভটভটিসহ বিভিন্ন ধরনের বিপজ্জনক যানবাহন যাতায়াত করে অনবরত।
যা কোমলমতি শিক্ষার্থীদের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে। ছাত্রছাত্রীরা জানায়,হাট শেষে মাঠের পরিবেশ এতোটাই নোংরা হয় যে সেখানে খেলাধুলা করার মতো কোন পরিবেশ থাকে না। শুধু তাই নয় মাঠে হাট বসানোর কারণে সুনামধন্য ভূরুঙ্গামারী ফুটবল একাডেমির কার্যক্রমটি হাট বসানোর পর থেকে বন্ধ হয়ে গেছে। তাই দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের মাঠ হতে শুপারির হাট উচ্ছেদ করে পূর্বের পরিবেশ ফিরে পেতে চায় ছাত্রছাত্রী, অভিভাবকগন,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শুশীল সমাজ।
উপজেলা নির্বাহী অফিসার, দীপক কুমার শর্মা জানান, করোনার কারণে হাটটি স্কুল মাঠে বসানো হয়েছিলো,কিন্তু করোনার প্রকোপ থাকায় এখনো শুপারির হাটটি ঐ মাঠেই রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!