বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের ঈদসামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে জুড়ীতে বাকপ্রতিবন্ধী জুমি হত্যার ৮ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ   মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম

বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের ঈদসামগ্রী বিতরণ

  • বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

Manual7 Ad Code
এইবেলা, বড়লেখা::
বড়লেখা উপজেলার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সমন্বয়ে গঠিত সমাজসেবী সংগঠন ‘বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ’র উপদেষ্টা মন্ডলী ও কার্যকারি পরিষদের উদ্যােগে বুধবার উপজেলার হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর শহরের ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ঈদসামগ্রী বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্ঠা রফিকুল ইসলাম সুন্দর।
বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের বাংলাদেশ প্রতিনিধি ও প্রধান সমন্বয়ক শিক্ষক সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, উপদেষ্টা বড়লেখা সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দীন, ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা ব্যবসায়ী ও রাজনীতিবিদ শামছুল ইসলাম পুতুল, শিক্ষক জাকির হোসেন, সমাজ সেবক ও ব্যবসায়ী সামছুল ইসলাম, আব্দুল খালিক, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. মাছুম উদ্দিন, পাবলিকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান আহমদ জাকারিয়া, টিম ফর কোভিড ডেথের সভাপতি সাহাব উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews