বড়লেখায় সালিশে প্যানেল চেয়ারম্যানকে হত্যার চেষ্টা, গ্রেফতার ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

বড়লেখায় সালিশে প্যানেল চেয়ারম্যানকে হত্যার চেষ্টা, গ্রেফতার ৩

  • সোমবার, ২ মে, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা :: বড়লেখার সুজানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি মেম্বার ফখরুল ইসলামের ওপর সালিশ বৈঠকে এক পক্ষ হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালিয়েছে। রোববার বিকেলে পাটনা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসী হামলায় আহত ইউপি সদস্যের বড়ভাই ফয়জুর রহমান ওই দিন রাতেই হামলাকারী ৭ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ ৩ আসামিকে গ্রেফতার করেছে। এদের দুইজনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য ফখরুল ইসলামের প্রতিবেশি ছায়াদ আহমদ (২৬) তার চাচাতো ভাই বদই মিয়ার স্ত্রীকে মারধর করে। বদই মিয়ার স্ত্রী ইউপি মেম্বার ফখরুল ইসলামের নিকট ঘটনার বিচারপ্রার্থী হন। রোববার বিকেলে ইউপি মেম্বার ঘটনার সমাধান করতে কয়েকজন মুরব্বি নিয়ে আসামীদের বাড়িতে যান। সালিশ বৈঠক চলাকালে হঠাৎ আসামিরা উত্তেজিত হয়ে দা, শাবল ও লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এতে ইউপি মেম্বার ফখরুল ইসলাম, নজরুল ইসলাম ও জয়নুল ইসলাম মুন্না আহত হন। এ সন্ত্রাসী হামলার ঘটনায় আহত ইউপি সদস্যের বড়ভাই ফয়জুর রহমান রোববার রাতে প্রতিপক্ষের ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

Manual2 Ad Code

রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় ৩ আসামিকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে- আইয়ুব আলী, ছায়াদ আহমদ ওরফে সাহেদ আহমদ ও মো. আব্দুল্লাহ।

Manual5 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় পুলিশ ৩জন আসামিকে গ্রেফতার করেছে। এদের দুইজনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার অপর আসামি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!