বড়লেখায় মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা

  • সোমবার, ২ মে, ২০২২

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual6 Ad Code

বড়লেখায় শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে শ্রমিকদের নিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ মে) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফেডারেশনের উপজেলা সভাপতি তরুণ সমাজসেবক মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ এমাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ফেডারেশনের জেলা সহ-সভাপতি মাওলানা আহমদ ফারুক।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ এমাদুল ইসলাম বলেন, ইসলাম যেমন শ্রমের গুরুত্ব বর্ণনা করে শ্রমব্যয়ে উপার্জনের দিকনির্দেশনা দিয়েছে, ঠিক তেমনি শ্রমিকের অধিকারকেও অধিক গুরুত্ব দিয়েছে। সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী সমাজ ব্যবস্থা শ্রমিককে বিভিন্ন ক্ষেত্রে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। কিন্তু ইনসাফভিত্তিক ধর্ম ইসলাম বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছে। শ্রমিকের কাছ থেকে যথাযথভাবে কাজ আদায় করে তার সঠিক পারিশ্রমিক না দিয়ে তাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা অন্যায় ও অপরাধ।

ফেডারেশনের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, ইসলাম শ্রমিককে সম্পূর্ণ স্বাধীনভাবে তার নিজের সামর্থ্য ও চাহিদা অনুযায়ী পেশা নির্ধারণের অধিকার দিয়েছে। বর্তমান সমাজে কিছু কিছু পেশাকে খুবই খাটো করে দেখা হয় এবং অনেক সময় শ্রমিকের অনিচ্ছা সত্ত্বেও তার উপর অনেক কিছু চাপিয়ে দেয়া হয়। কিন্তু ইসলামে এই ধরনের কোনো শ্রেণি বৈষম্য নেই। বরং প্রত্যেককে নিজের চাহিদা অনুযায়ী পেশা নির্ধারণের স্বাধীনতা দেয়া হয়েছে। অনুরূপভাবে ইসলাম শ্রমিককে তার ন্যায্য পারিশ্রমিক যথাসময়ে পাওয়ার অধিকার দিয়েছে এবং পরিশ্রমের কারণে তার শরীর থেকে বের হওয়া ঘাম শুকানোর পূর্বেই কোনো ধরনের গড়িমসি না করে চুক্তি অনুযায়ী তার পারিশ্রমিক দিয়ে দেয়ার জন্য তাগিদ দিয়েছে। হাদীসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (দ.) বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তুমি তাকে তার পারিশ্রমিক দিয়ে দাও। আর যে মালিক শ্রমিক নিয়োগ দিয়ে তার থেকে পূর্ণ কাজ আদায় করে তার পারিশ্রমিক দেয় না, কিয়ামতের দিন মহান আল্লাহ তার প্রতিপক্ষ হবেন।

Manual5 Ad Code

এসময় শ্রমিক নেতা বশির উদ্দিন, আব্দুর রউফ, শামছুল ইসলাম, হেলাল উদ্দিন, ইছহাক আহমদ, বটল উদ্দিন, কবির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!