জীবন দিয়ে হলেও শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

জীবন দিয়ে হলেও শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে-পরিবেশমন্ত্রী

  • বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা: :

Manual6 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে চলেছেন। এলক্ষ্যে কৃষকদের উন্নয়নে তার সরকার সার, বীজ ও কৃষি উপকরণ বাবদ প্রতি বছর প্রয় ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। কৃষক ভাইয়েরা যাতে ফসলের ন্যায্যমূল্য পান তার ব্যবস্থা করা হচ্ছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি নেতাকর্মীদের সুসংঘটিত হওয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, দেশ ও দেশের মানুষের স্বার্থে জীবন দিয়ে হলেও শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

পরিবেশমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual4 Ad Code

বড়লেখা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে ও সদস্য সচিব ইকবাল হোসেন স্বপনের সঞ্চালনায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা কৃষক লীগের সভাপতি জমসেদ মিয়া। প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমা আক্তার খানম এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, সৈয়দ জোহরা আলাউদ্দিন, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজলো যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!