ইউএনও’র প্রচেষ্টায় শিকলবন্দি ৫ ভাই-বোন ফিরে পেয়েছে সুস্থ জীবন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ইউএনও’র প্রচেষ্টায় শিকলবন্দি ৫ ভাই-বোন ফিরে পেয়েছে সুস্থ জীবন

  • রবিবার, ৮ মে, ২০২২

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার বজ্রপুর গ্রামে লবা প্রামানিক এর মানষিক ভারসাম্যহীন চার ছেলে-মেয়ে ও সিংসাড়া গ্রামের মন্টু শিকল মুক্ত হয়ে সুস্থ জীবনে ফিরতে শুরু করেছে। তাদের পাবনা মানষিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরানোর মানবিক মহানুভব কাজটি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকতেখারুল ইসলাম।

Manual7 Ad Code

গত প্রায় ১০ বছর শিকল বন্দি জীবনের সুবাদে তাদের স্বামী-স্ত্রী, সন্তানরা মুখ ফিরিয়ে নিয়ে দাদা-নানা, বাবার বাড়ীতে পাড়ি জমিয়েছে। কেউবা আবার বিয়ে করে নতুন ভাবে সংসার শুরু করেছে। নেয়নি অসুস্থ্য মানুষগুলোর কোন খবর। নিরুপায় বাবা-মা সন্তানের চিকিৎসা ও ভরণ পোষণে যখন হিমশিম খাচ্ছিলেন ঠিক সেই সময় গত বছরের ২২ মে শনিবার জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ ও ডেইলি অবজারভার পত্রিকায় মানষিক ভারসাম্য হারিয়ে প্রায় ১০ বছর ধরে শিকলে বন্দি মর্মে সংবাদ প্রকাশিত হয়। সংবাদের সূত্র ধরে ইউএনও মানসিক ভারসাম্যহীন ৫ জনকে গত বছরের ২৫ মে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করেন।

Manual4 Ad Code

সরেজমিনে গিয়ে জানা যায়, ব্রজপুর গ্রামের চাল-চুলোহীন ভাঙ্গা টিনের বেড়ার পুরোনো ছাপড়ার কুঁরেঘড়ে মা-বাবার সাথে দিনাতিপাত করছে চার ভাই-বোন। অপর দিকে সিংসাড়া গ্রামে তালাক প্রাপ্তা মা জরিনা অসুস্থ মন্টুকে নিয়ে দুটি ছাগল বাড়ীতে রেখে ও মানুষের বাড়ী বাড়ী কাজ করে সংসার চালাচ্ছেন। শারীরিক সক্ষমতা ততোটা না আসলেও দুর্বল শরীর নিয়ে ধীরে ধীরে সাংসারিক কাজকর্মে অংশ নিতে দেখা গেছে তাদের। আর কয়েক মাস নিয়মিত ওষুধ সেবন ও নিয়ম কানুন মেনে চললে স্বাহাবিক জীবনে ফিরতে পারবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। এতো কিছুর মাঝেও যখন গত ২ মে সোমবার মাননীয় প্রধান মন্ত্রীর ঈদ উপহার নিয়ে ইউএনও তাদের বাড়ীতে হাজির হয়েছেন তখন তারা শত যন্ত্রনা ভুলে উৎসবের আনন্দে অশ্রুশিক্ত নয়নে প্রধানমন্ত্রী ও প্রশাসনকে দীর্ঘজীবি করতে আল্লাহর প্রতি ফরিয়াদ করতে থাকেন বলে জানান তারা।

কথা হয় অসুস্থ পাঁচ জনের সাথে। তারা জানায়, হাসপাতালে ভালো ছিলো। তাদের বন্ধু-বান্ধবী হয়েছিলো এবং একে অন্যের সাথে মজার মজার গল্প ও খেলা করেছে। এখন তারা শরীর ও হাতে-পায়ে শক্তি কম পাচ্ছে বলে জানায়।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষের মানবাধিকারের বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। পত্রিকার মাধ্যমে গত বছরের ২৫ মে বিষয়টি আমি অবগত হয় এবং পরে পাবনা মানসিক হাসপাতালে তাদের ভর্তি করি। বর্তমানে সকলেই সুস্থ্য হয়ে বাড়ীতে আছে। ডাক্তাররা তাদের সবাইকে আর কয়েক মাস ঔষুধ ও বিশ্রাম নিতে বলেছেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!