বড়লেখায় রাজমিস্ত্রী রুবেল হত্যা : দুবাই পালানোকালে আরেক আসামী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় রাজমিস্ত্রী রুবেল হত্যা : দুবাই পালানোকালে আরেক আসামী গ্রেফতার

  • মঙ্গলবার, ১০ মে, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা:: বড়লেখায় চাঞ্চল্যকর রাজমিস্ত্রী রুবেল হত্যা মামলার আরেক আসামি সাইফুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে দুবাই পালানোর সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বড়লেখা থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার সাইফুল ইসলাম বড়লেখা সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামের সজ্জাদ আলীর ছেলে এবং রুবেল হত্যা মামলার ৪ নম্বর আসামী।

Manual2 Ad Code

পুলিশ জানায়, সাইফুল ইসলাম রুবেল হত্যা মামলার ৪ নম্বর আসামি। গ্রেফতার এড়াতে তিনি দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম) মঙ্গলবার ভোর ছয়টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

জানা গেছে, গত ৮ এপ্রিল জুমার নামাজের সময় উপজেলার কেছরিগুল জামে মসজিদের ইমামকে নিয়ে কেছরিগুল এলাকার জামাল আহমদের সঙ্গে বড়লেখা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সরফ উদ্দিন নবাবের কথা কাটাকাটি হয়। এলাকার লোকজন বিষয়টি সমাধান করে দেন। আছরের নামাজের সময় জামাল আহমদের ছেলে ও ভাতিজাদের সঙ্গে সদর ইউপির বর্তমান মেম্বার সাবুল আহমদের ভাই সাবেক মেম্বার সরফ উদ্দিন নবাবের ছেলে ও ভাতিজাদের ঝগড়া হয়। ঘটনার সময় রাজমিস্ত্রী রুবেল আহমদ কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এসময় তাকে জামাল আহমদের পক্ষের লোক ভেবে আটকে রেখে ইউপি মেম্বার সাবুল আহমদ ও তার ভাই সরফ উদ্দিন নবাব গংরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রুবেল মারা যান। রুবেলকে বাঁচাতে গিয়ে তার ভাই সুমন আহমদও আহত হন।

Manual4 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম মঙ্গলবার বিকেলে জানান, রুবেল হত্যা মামলার আসামি সাইফুল ইসলামকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছেন। এ মামলায় এখন পর্যন্ত এজাহার নামীয় ১৫ জন আসামীর মধ্যে ১০ জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!